Social Media Manager
পদের নাম: সোশাল মিডিয়া ম্যানেজার ও ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর (Social Media Manager & Creative Content Creator) পদের বিবরণ (Job Overview): আমরা আমাদের শিক্ষা বিষয়ক পাবলিকেশনের জন্য এমন একজন প্রফেশনাল এবং ক্রিয়েটিভ ব্যক্তিত্ব খুঁজছি, যিনি শুধু সোশাল মিডিয়া পরিচালনা করবেন না, বরং কোম্পানির দৃষ্টিভঙ্গি বুঝে ব্র্যান্ডকে আকর্ষণীয়ভাবে মানুষের সামনে তুলে ধরবেন। আপনাকে সোশাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় হতে হবে এবং ক্যামেরার সামনে এসে কোম্পানির ফেস হিসেবে রিলস ও ভিডিও তৈরি করতে হবে। কাজের ধরণ (Work Model): এই পদটি সম্পূর্ণ হাইব্রিড মডেলে পরিচালিত হবে: (WFH + 2days office visit) অফিস ভিজিট (সপ্তাহে ২ দিন): প্রতি সপ্তাহে নির্দিষ্ট ২ দিন ভিডিও শুটিং, বিটিএস (BTS) ফুটেজ গ্রহণ এবং ডিরেক্টর/ ম্যানেজমেন্টের সাথে স্ট্র্যাটেজি মিটিংয়ের জন্য অফিসে উপস্থিত থাকতে হবে। ওয়ার্ক ফ্রম হোম: বাকি দিনগুলোতে ঘরে বসে ভিডিও এডিটিং, ক্যানভায় গ্রাফিক ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং এবং সোশাল মিডিয়ায় পোস্ট শিডিউলিংয়ের কাজ করতে হবে। রবিবারের কাজের নিয়ম: রবিবার অফিশিয়ালি কোনো ফুল-ডে কাজ বা মিটিং থাকবে না, তবে পুরোপুরি ছুটিও থাকবে না। যেহেতু সোশাল মিডিয়ায় সময়মতো আপডেট ও উপস্থিতি বজায় রাখা জরুরি, তাই রবিবার শুধু হালকা কাজ (যেমন: নির্দিষ্ট সময়ে পোস্ট পাবলিশ করা, ইনকোয়ারি চেক করা বা ইমার্জেন্সি আপডেট) করতে হবে। কাজের মূল দায়িত্ব (Key Responsibilities): রিলস ও ফেস-ভিডিও মেকিং: ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যে কথা বলা এবং ইনস্টাগ্রাম/ফেসবুকের জন্য আকর্ষণীয় রিলস ও ভিডিও তৈরি করা। ভাইরাল স্ক্রিপ্টিং: রিলস ও শর্ট ভিডিওর জন্য ট্রেন্ডিং ও ক্রিয়েটিভ স্ক্রিপ্ট লেখা। BTS ও ক্রিয়েটিভ কনসেপ্ট: অফিসের দৈনিক কর্মকাণ্ড, ডিরেক্টরের ওয়ার্ক প্রসেস, বুক ডেলিভারি, এন্ট্রি-এক্সিট ভিডিও এবং নতুন বইয়ের অফারের জন্য উদ্ভাবনী কনসেপ্ট তৈরি ও শুট করা। ফিডব্যাক কন্টেন্ট: বুক সেলার/ বইয়ের দোকানদার এবং পরীক্ষার্থীদের (Students) ফিডব্যাক প্রফেশনালি কন্টেন্ট হিসেবে উপস্থাপন করা। গ্রাফিক ডিজাইন: ক্যানভা (Canva) ব্যবহার করে সোশাল মিডিয়ার জন্য বেসিক কিন্তু প্রফেশনাল পোস্টার, ব্যানার ও থাম্বনেল ডিজাইন করা। আইডিয়া এক্সিকিউশন: ম্যানেজমেন্ট বা ডিরেক্টরের নির্দেশিত ভিশন/আইডিয়া খুব দ্রুত বুঝতে পেরে তা কাজে রূপান্তর করা। শিক্ষা ও চাকরি পরীক্ষা নিয়ে অভিজ্ঞতা: যেহেতু আমাদের প্রকাশনা সংস্থা একাডেমিক ও চাকরির পরীক্ষার বই প্রকাশ করে, তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের খবরাখবর ও চাকরি পরীক্ষার আপডেট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা (Required Skills & Experience): সোশাল মিডিয়ায় নিজস্ব সক্রিয় উপস্থিতি এবং রিলস/কন্টেন্ট ক্রিয়েশনে বাস্তব অভিজ্ঞতা। ক্যামেরার সামনে কথা বলার চমৎকার আত্মবিশ্বাস এবং স্পষ্ট বাচনভঙ্গি। নতুন ও ট্রেন্ডিং কনসেপ্ট নিয়ে কাজ করার মানসিকতা। কোম্পানির প্রয়োজন ও নির্দেশনা দ্রুত অনুধাবন করার ক্ষমতা। Canva অ্যাপে প্রফেশনাল ডিজাইন করার মৌলিক জ্ঞান। আবেদন করার নিয়ম (How to Apply): আবেদন জানানোর সময় আপনার সিভি (CV)-র সাথে আপনার নিজের সমস্ত সোশাল মিডিয়া হ্যান্ডেলের লিংক (Instagram, Facebook, YouTube, LinkedIn ইত্যাদি) এবং পূর্বে তৈরি করা কাজের পোর্টফোলিও বা ভিডিও লিংক অবশ্যই যুক্ত করে পাঠাতে হবে। সোশাল মিডিয়া লিংক ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। CV পাঠানোর WhatsApp No.- 8918605159
Never pay to get work. If a listing asks for a fee, it is a scam. The ten signs →